Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

22 November, 2015

Some Fruits with description in Bangladesh


Bangladesh is the land of natural variation. Bangladesh is Popular for beautiful place, flower, fruits, animal etc. The country has a large number of different fruits in different seasons. The fruits are tasteful, delicious and also rich with many kinds vitamins, minerals and others food value.

In every season various kinds of fruits grow in the country. The fruits different are in color, size, taste. Some fruits are sweet, some are taste sour, and some are juicy. The most popular fruits in Bangladesh are Jackfruit, Mango, Banana, Litchi, Orange, The coconut, Guava, Pine Apple, Apple, Papaw, Water Melon, Grapes, Palm, Star Fruit (Camranga), Amla, Pomegranate (Dalim) etc.
Fruits of Bangladesh
Most popular fruits in Bangladesh

Mango: Mango is the most popular fruit in the country. Many people like this fruit for its taste, flavor, vitamins, juicy and food value. Mango is the fruit of summer season but now-a-days, the fruits may found in other season. The local people call the fruit as the king of fruit of Bangladesh. There are so many varieties of mangos such as Langra, Fazli, Gopalbhogh, Mohonabogh, Maldhori etc. Fazli, Langra, Gopalbhogh are the famous mango in the country. Mango grow in all over the country but it's grow more in Rajshahi, Dinajpur, Bogora, Dhaka etc.
Mango is the most popular fruit in the country. Many people like this fruit for its taste, flavor, vitamins, juicy and food value.
Mango

Jackfruits: Jack-fruits is the National Fruit of Bangladesh. It is also popular in the country for its tasty flavor, vitamins and minerals. The fruits are different in size. Jackfruit is the mainly found in summer season in Bangladesh and it grow all over the country. Chittagong, Sylhet, Dhaka, Moymenshing, Savar and Hilly area is the main place where the Fruits grow.
Jack-fruits is the National Fruit of Bangladesh. It is also popular in the country for its tasty flavor, vitamins and minerals.
Jackfruits

The Banana: Banana is the favorite fruit in the country because of its availability in the whole year. Banana grows all over the country in all time. The fruit are rich with Iron, Vitamins, and Minerals etc. There are so many kinds Banana found in the country such as Chompa, Sagor, Sarbori etc are the popular.
Banana is the favorite fruit in the country because of its availability in the whole year. Banana grows all over the country in all time.
The Banana

The Litchi: Litchi is another popular fruit in Bangladesh. The fruit small in size and when the fruit ripe then it looks red. The fruit are also rich with vitamins, iron, minerals etc. Litchi is found mainly in summer season and found all over the country. It grows mainly Rajshahi, Dinajpur and Dhaka.
Litchi is another popular fruit in Bangladesh. The fruit small in size and when the fruit ripe then it looks red. The fruit are also rich with vitamins, iron, minerals etc
The Litchi

The Coconut: Coconut is the common fruit in the country. The fruit found everywhere in Bangladesh. In all season it grows and it is not so hard to cultivate the fruit. The fruit is popular for its water. Chittagong, Barisal, Khulna, Nowakhali, Lakshmipur is the main are where the fruit grows huge.
Coconut is the common fruit in the country. The fruit found everywhere in Bangladesh. In all season it grows and it is not so hard to cultivate the fruit. The fruit is popular for its water.
The Coconut

The Pine Apple: Pine apple is another common fruit in Bangladesh. The fruit found in Rainy Season. The fruit is popular for its juicy and testy. It is found all over the country but plenty in Sylhet.
Pine apple is another common fruit in Bangladesh. The fruit found in Rainy Season.
The Pine Apple

Wa Melonter: Watermelon is the favorite fruit for the countries people in summer season. The fruit is rich with water and iron. It grows all over the country. It is a good fruit because there are no fat and it is also helpful for stomach.
Watermelon is the favorite fruit for the countries people in summer season. The fruit is rich with water and iron.
Wa Melonter

Orange, Plam, Papaw, Lemon, Star Fruit are also popular fruits in Bangladesh. Papaw grows in whole year and it is a testy food. Orange rich with vitamins C. Lemon is also rich with Vitamins C and use for making juice in hot season.

From the fruits Bangladesh earn a lot of foreign remittance. If we grow more fruit and ensure proper processing system then we can earn a large number of foreign exchange by exporting them. The Bangladeshi fruits are popular all over the world.

14 January, 2015

sugarcane-juice-330x220
যন্ত্র দিয়ে আখ গাছের লম্বা কাণ্ডের ভেতরের যে মিষ্টি রস পিষে বের করে সেটাকে আখের রস বলে। আখের রসে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবল্ট, তামা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম এবং জিংক সমৃদ্ধ। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন,আয়রন ও ভিটামিন এ, সি, বি১, বি২,বি৩,বি৫ এবং বি৬ ধারণ করে। এই সব পুষ্টি উপাদান আপনার শরীর সুস্থ এবং সুন্দর রাখতে একসঙ্গে কাজ করে। এখানে আখের রসের কিছু অন্যান্য সুবিধা দেয়া হল।
- গ্রীষ্মকালে এটি একটি জনপ্রিয় পানীয় হওয়ার পেছনে কারণ হল এই রস তাৎক্ষনিক শক্তির সঞ্চয় ও তৃষ্ণা নিবারণের খুব ভালো উৎস। এই রসে আছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ। এই গ্লুকোজ মুহূর্তেই মানব দেহ রিহাইড্রেট করে চাঙা করে তোলে। সুতরাং পরবর্তী সময় আপনি যখনই অবসন্ন বোধ করবেন তখনই কৃত্রিম এনার্জি ড্রিংকের পরিবর্তে আপনি এক গ্লাস আখের রস পান করে দেখতে পারেন।
- যদিও আখের রসে উচ্চমাত্রার চিনি আছে তবুও, এটি ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। কেননা এতে রয়েছে প্রাকৃতিক চিনি যাতে গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে এটি ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি রোধ করে। তবে ডায়াবেটিস-২ টাইপের রোগীদের ডাক্তারদের সঙ্গে আলোচনা করার পরে পান করা উচিত।
- আখের রসে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম থাকার কারণে এটিকে ক্ষারীয় বলে মনে করা হয়। ক্যান্সারের মতো রোগ একটি ক্ষারীয় পরিবেশে বেঁচে থাকতে পারে না এবং গবেষণায় জানা গিয়েছে ক্যান্সার, বিশেষ করে প্রস্টেট এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে খুবই কার্যকর।
- আখের রস শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই এটি কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। লেবুর রস, আখের রস এবং ডাবের পানি একসাথে গ্রহণ করলে ইউরিন ইনফেকশন, যৌন রোগ, কিডনি এবং প্রস্টাটাইটিসের কারণে ঘটিত জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
- আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে। এছাড়াও লিভারে সংক্রমণ হওয়া রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই কারণে ডাক্তার জন্ডিস রোগীদের আখের রস পান করার পরামর্শ দেন। কেননা এটা যকৃতের উপর অত্যধিক চাপ ছাড়াই হজম হয় এবং বিলিরুবিন মাত্রা কমাতে সাহায্য করে।
- পটাশিয়ামের উপস্থিতির কারণে এটি ডাইজেসনে ভালো কাজ করে। এটি পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে,পেটের সংক্রমণ রোধ করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় বিশেষভাবে উপযোগী বলে মনে করা হয়।
- আখে উচ্চমাত্রার খনিজ থাকার কারণে এটি দাঁতের ক্ষয় এবং দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে কাজ করে। তাই চকচকে সাদা দাঁত পেতে প্রতিদিন এক গ্লাস আখের রস পান করুন।
- আপনার শরীরে যদি পুষ্টির অভাব পড়ে তবে এর প্রভাব সহজেই আপনার নখের স্বাস্থ্য দেখে বুঝতে পারবেন। যদি আপনার ভঙ্গুর বর্ণহীন নখের উপর সাদা দাগ থেকে থাকে তাহলে এটি আপনার খাদ্যে তালিকায় আখের রস যোগ করার উৎকৃষ্ট সময়। নখে আলাদা চমক এনে দেয়ার সব উপাদান আছে এতে।
- যারা ফেব্রাইল ডিজঅর্ডারে ভুগছেন আখের রস তাদের জন্য খুবই উপযোগী বলে প্রমানিত হয়েছে। এর কারণে জ্বর এবং শরীরে উপস্থিত প্রোটিনের ক্ষতি হতে পারে। এই অসুখ নবজাতক এবং বাচ্চাদের মধ্যে খুব প্রচলিত। আখের রস প্রোটিনের অভাব পূরণে এবং পুনরুদ্ধারের সহায়তা করে।
- সুস্থ ত্বকের জন্য আলফা হাইড্রক্সি অ্যাসিড অনেক উপকারী। এরা ব্রণ কমায়, ব্লেমিশ রোধ করে, ত্বকের বুড়িয়ে যাওয়া ঠেকায় এবং ত্বকে আর্দ্রতা বজায় রাখে। আলফা হাইড্রক্সি অ্যাসিডের মধ্যে সবচেয়ে কার্যকর হল গ্লাইকলিক অ্যাসিড এবং আখ তার একটি প্রাকৃতিক উৎস। আপনার ত্বকে শুধু আখের রস প্রয়োগ করুন অথবা ফেস মাস্কের সাথে যোগ করুন। ভালো ফলাফল দেখতে নিয়মিত ব্যবহার করুন।
আখের রসে অনেক উপকারিতা আছে। তবে রস যেন স্বাস্থ্যকর পদ্ধতিতে আহরণ করা হয় তা নিশ্চিত করা অপরিহার্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল নিষ্কাশিত রস ব্যবহার এবং পান করা জরুরী। কেননা এটি নিঃসরণের ১৫ মিনিটের মধ্যে তা অক্সিডাইস্ড হতে থাকে।
লিখেছেনঃ রোজেন
ছবিঃ চেন্নাইভিডিও.কম
এটি সাধারণত কোনো ., নয়, রোগের উপসর্গ মাত্র। মাথাব্যথার প্রকৃতি, সময়, তীব্রতা, আক্রান্ত অংশ ইত্যাদি পর্যবেক্ষণ করে চিকিত্সকরা কারণ চিহ্নিত করেন। হাজারো কারণে ব্যথা হতে পারে মাথায়। তাই যেকোনো ধরনের ব্যথার চিকিত্সা সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। এখানে কয়েকটি মাথাব্যথার নিরাময়ব্যবস্থা দেয়া হলো
সাধারণ মাথাব্যথা: মাথায় ঠাণ্ডা বা রোদ লেগে কিংবা ঘুম কম হলে এ ধরনের ব্যথা হয়। এটি কিছুটা কষ্টদায়ক হলেও তেমন তীব্র হয় না। আর এ-জাতীয় মাথাব্যথা সারিয়ে তোলার উপায়ও সহজ। সামান্য পানি দিয়ে হাত দুটি ভিজিয়ে নিন। ভেজা হাতে মুছে নিন আপনার কপাল, মুখমণ্ডল ও ঘাড়। দু-তিনবার এভাবে করুন। জায়গাগুলো একটু ভেজা ভেজা হলে কিছুক্ষণ বসে থাকুন খোলা বাতাসে। প্রাকৃতিক খোলা বাতাস না পেলে ধীরগতিতে ফ্যান ছেড়ে ভেজা জায়গাগুলোয় বাতাস লাগান। কিছুক্ষণ পর তা শুকিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে সেরে যাবে আপনার মাথাব্যথা।
তীব্র ব্যথা: বিভিন্ন কারণে তীব্র মাথাব্যথা হয়ে থাকে। তবে এর কমন কারণ হলো সর্দি অথবা সাইনোসাইটিস। যে কারণেই হয়ে থাকুক এর চিকিত্সাব্যবস্থাটি কিন্তু সহজ। এক-দুই কোয়া রসুন ছেঁচে রসটুকু ছেঁকে নিন। এবার দু-তিন ফোঁটা করে রস নাকের দুই ছিদ্র দিয়ে ভেতরে টেনে নিন। এমন গতিতে টানবেন যেন রসের ফোঁটা নাকের একেবারে ভেতরে চলে যায়। ঠিকমতো যদি রসটুকু আপনার নাকের গভীর পর্যন্ত যেতে পারে, তাহলে কয়েক মিনিট নয়, মাথাব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য কয়েক সেকেন্ডই যথেষ্ট।
আধকপালি মাথাব্যথা: সারা মাথা নয়, ডান বা বামদিকে কপালসহ মাথার অর্ধেকজুড়ে যে ব্যথা হয়, তাকে বলা হয় আধকপালি মাথাব্যথা। এ ব্যথা খুবই কষ্টের। ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে রোগী। ঘুমাতে বা খেতে পারে না। ব্যথার তীব্রতায় বমি বমি লাগে। কখনো কখনো বমি হয়েও যায়। ‘হিং’ পানিতে গুলে ফোঁটায় ফোঁটায় নাকের ভেতর দিলে এমন ব্যথা সেরে যায়। বাজারে প্রচুর ভেজাল হিং পাওয়া যায়। আসল হিং বনেদি এবং সুনামসমৃদ্ধ দোকান থেকে সংগ্রহ করে নিতে হবে।
মাইগ্রেন: মাইগ্রেন আলাদা ধরনের কোনো ব্যথা নয়। সাধারণত ক্রনিক (পুরনো) সাইনোসাইটিসের সমস্যা থেকে মাইগ্রেনের উত্পত্তি ঘটে। যদিও মাঝে মধ্যে অন্য কোনো জ্ঞাত বা অজ্ঞাত কারণেও মাইগ্রেন আক্রান্ত হতে দেখা যায়। মাইগ্রেনের রোগী ব্যথার যন্ত্রণায় এতটাই কাতর হয়ে পড়ে যে, কেবল ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকাকেই একমাত্র চিকিত্সা এবং আরামের উপায় বলে মনে করে। ঘুমালে রোগী যন্ত্রণা এড়িয়ে থাকতে পারলেও, মাইগ্রেনের সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারে না। অথচ একটু ধৈর্য ধরতে পারলে প্রাকৃতিক উপকরণের সাহায্যে মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া যায়। রসুনের কয়েকটি কোয়া বা কালিজিরা বেটে মাথায় লাগালে মাইগ্রেন সেরে যায়। কিশমিশের মতো আরেকটা ফল আছে নাম মনাক্কা। নিয়মিত কয়েক দিন এ ফল আর গোলমরিচ একসঙ্গে চিবিয়ে খেলেও মাইগ্রেন সারে।
তবে সবচেয়ে কার্যকর চিকিত্সা পদ্ধতি হলো— আধা চা-চামচ কালিজিরা ও আধা চা-চামচ পান খাওয়ার চুনের গুঁড়ো নিন। চামচ দিয়ে নেড়ে কালিজিরা আর চুন ভালো করে মেশান। এবার এ মিশ্রণ একটা পাতলা কাপড়ে নিয়ে পুঁটলি বাঁধুন। এক হাতে পুঁটলিটা নিয়ে অন্য হাতের তালুতে চাপ দিয়ে ধরে কয়েক সেকেন্ড ঘষুন। এবার ডান হাত দিয়ে পুঁটলিটা নাকের ডান দিকের ছিদ্রে চেপে ধরুন। অন্য হাতের একটি আঙুল দিয়ে নাকের বাম ছিদ্রটি চেপে ধরে রাখুন। এবার জোরে একটা শ্বাস টানুন। তারপর বাম নাকে পুঁটলি ধরে ডান নাক বন্ধ রেখে আবার জোরে একটা শ্বাস টানুন। দুই নাকের দুটি ছিদ্র দিয়ে দু-তিনবার করে এভাবে টানুন। নাক অনেক জ্বালা করতে পারে, তাত্ক্ষণিক ব্যথা বেড়ে গেছে বলেও মনে হতে পারে। কারণ কালিজিরার আর চুনের গুঁড়োর ঝাঁজে কয়েক মুহূর্ত নাকের ভেতর বেশ জ্বালা-পোড়া হতে পারে। একটু সহ্য করে থাকুন। চিকিত্সাব্যবস্থাটি দু-তিন দিন গ্রহণ করলে মাইগ্রেনের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন চিরদিনের জন্য।

ছবি: সংগৃহীত


শরীরকে চাঙা রাখতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পানীয় থাকলেও মানুষ দুই ধরনের পানীয় বেশি ব্যবহার করেন থাকেন। এ দু’টি হলো- চা আর কফি।
পান করার ক্ষেত্রে অভ্যাসগত বা সহজলভ্যতা যাই কাজ করুক না কেন, চা ও কফির আলাদা আলাদা গুণ রয়েছে। এ নিয়ে বির্তকেরও শেষ নেই। তবে কেন আপনি প্রতিদিন কফি গ্রহণ করবেন তার পেছনে কিছ‍ু সুনির্দিষ্ট স্বাস্থ্যগত সুবিধা ও কারণ রয়েছে।
প্রতিদিন কফি গ্রহণের জন্য সুনির্দিষ্ট যে পাঁচ কারণ রয়েছে সেগুলো হলো-
অ্যান্টিঅক্সিডেন্ট: কফিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা আপনার শরীরকে মুহূর্তেই সতেজ ও চাঙা করে তোলে।
লিভারের জন্য উপকারী: প্রতিদিন কফি পান লিভারের জন্য উপকারী, বিশেষ করে যারা অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণ করেন।
মানসিক চাপ নিরাময় করে: কফি আপনার মানসিক চাপ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি আপনার দুঃশ্চিন্তা কমাতেও সাহায্য করে কফি।
ক্যান্সারের ঝুঁকি কমায়: নিয়মিত কফি গ্রহণ ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, বিশেষ করে চামড়া ও প্রোস্টেট ক্যান্সারের। এ বিষয়ে পরীক্ষামূলক কোনো নিশ্চয়তা নেই, তবে কফি আপনার কোনো ক্ষতি করবে না এটা বলা যায়।
ডায়াবেটিসের ঝুঁকি কমায়: নিরাময় অযোগ্য ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায় কফি। নিয়মিত কফি পানে ডায়াবেটিস রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
অতএব বলা যায়, নিয়মিত কফি খান, স্বাস্থ্য ঝুঁকি ও মানসিক চাপ এড়িয়ে যান।
সূত্রঃ বাংলানিউজ২৪ডটকম

Popular Posts

Translate

Connect With Our Facebook Page