Showing posts with label Discover. Show all posts
Showing posts with label Discover. Show all posts

06 June, 2017

পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো তাদের নিজস্ব ফিচার এবং বৈশিষ্ট্যের জন্য সবার থেকে আলাদা! আমি টিউনার গেমওয়ালা আজ টেকটিউনসে তথ্য প্রযুক্তি প্রেমিদের জন্য নিয়ে এসেছি এইরকম ১০টি অন্যরকম এবং আজব টাইপের ওয়েবসাইট যেগুলোতে আপনারা হয়তো এখনো ব্রাউজ করে দেখেননি! তো চলুন অতিরিক্ত ভূমিকায় না গিয়ে সরাসরি টিউনে চলে যাওয়া যাক:
১) hackertyper.com
hackertyper.com: হলিউডের মুভিতে কখনো কোনো অভিনেতার হ্যাকিং প্রক্রিয়াকে দেখেছেন? কখনো মনে মনে ভাবেছেন যে ইশ! আপনিও যদি ওইরকম হ্যাক করতে পারতেন! কিন্তু কোডিংয়ের অ/আ ও জানেন না! তাহলে এক্ষুণি চলে যান hackertyper.com ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাবার পর আপনার ব্রাউজারটি কালো রংয়ের একটি হ্যাকিং টার্মিনালে পরিণত হবে। এবং আপনি কীবোর্ড থেকে কোনো কী বাটন প্রেস করলে ওয়েবসাইটটি সেটিকে র‌্যানডম লিনাক্স কোডিংয়ে রুপান্তর করে নিবে এবং স্ক্রীনে প্রদর্শন করবে! সো কীবোর্ড দিয়ে উল্টাপাল্টা টাইপ করতে থাকুন আর নিজেকে দক্ষ হ্যাকার বানিয়ে ফেলুন আর বন্ধুদের সামনে হ্যাকার হবার যোগ্যতা অর্জন করুন! মজার ব্যাপার হচ্ছে, টাইপ করতে করতে একসময় সাইট থেকে এমন একটি মেসেজ আসবে ACCESS GRANTED! মানে আপনি হ্যাকিংয়ে সফল হয়েছেন!

২) 10minutemail.com


10minutemail.com: ওয়েবসাইটের নাম শুনেই বুঝতে পারছেন ওয়েবসাইটের কাজ কি, এই সাইটটি আপনাকে একটি ইমেইল আইডি ব্যবহার করার সুযোগ দিবে যেটা মাত্র ১০ মিনিটের জন্য একটিভ থাকবে। অনেক সময় স্প্যামিং বা বিভিন্ন কাজে আমাদেরকে ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়, এবং সেখানে আমরা আমাদের অরিজিনাল আইডি ব্যবহার করতে চাই না, এক্ষেত্রে এই ওয়েবসাইটটি আপনার বেশ কাজে আসতে পারে। এখানে তৈরিকৃত ইমেইল এড্রেসে ১০ মিনিটের মধ্যে কোনো মেইল আসলে সেটি দেখতে পারবেন এবং এই আইডি থেকে আপনি ইমেইলও পাঠাতে পারবেন! দারুণ ওয়েব সাইট না?

৩) map.norsecorp.com


map.norsecorp.com: জাভাস্ক্রিপ্ট বেইসড এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি বর্তমানে পৃথিবীর কোন দেশের কোন ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে সেটা একটি সুন্দর এনিমেশন গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন! সাইটটি বিশ্বব্যাপী ৮ লক্ষাধিক সেন্সরের সাহায্যে ল্যাপটপ, এটিএম মেশিন, ইন্সুরেন্স সিস্টেম, টিভি ক্যামেরা ইত্যাদির থেকে লাইভ ফিড নিয়ে ওয়েবসাইটে গ্রাফিক্যাল এনিমেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করে থাকে! বিশ্বাস না হলে এখনই সাইটে গিয়ে দেখুন।

৪) thenewboston.com


thenewboston.com: এই ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর হাজার খানেক ভিডিও কোর্স, যেকোনো নির্দিষ্ট বিষয় যেমন প্রফেশনাল কুকিং, ড্রাইভিং, টাইপিং ইত্যাদির উপর বিভিন্ন ধরণের বিভিন্ন প্রকারের ভিডিও কোর্স আপনি এই ওয়েবসাইটে খুঁজে পাবেন! ইউটিউবে জেনু্ইন ভিডিও কোর্স না খুঁজে আপনি সরাসরি এই ওয়েবসাইটের সাহায্যে জেনুইন ভিডিও কোর্স পেয়ে যেতে পারেন! আজই সাইটটিতে ঢুঁ মেরে আসুন!

৫) Evozi App Download


Evozi App Download: সরাসরি পিসিতে গুগল প্লে স্টোর থেকে apk এপসগুলো কখনো নামাতে পেরেছেন? না পারলে আজই এই সাইটটি ট্রাই করে দেখুন। ওয়েবসাইটে যাবার পর বক্সে আপনি আপনার কাঙ্খিত গুগল প্লে স্টোর এপসের লিংকটি কপি করে এনে পেস্ট করে দিন এবং Generate Download Link কমান্ডে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড বাটন এসে যাবে এবং আপনি কাঙ্খিত এপসটি সরাসরি গুগল প্লে স্টোরের থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারবেন ফুল স্পিডে! আজই ট্রাই করুন।

৬) Youtube.com/TV


Youtube.com/TV: অনেকেই হয়তো এই ইউটিউব এর ফিচার সম্পর্কে জানেন, যারা জানেন না তারা এখনো এই লিংকে চলে যান। ইউটিউবের এই টিভি সংস্করণে আপনি ইউটিউবের ভিডিও এবং ইন্টারফেসকে নিরবিচ্ছিন ভাবে টিভি আকারে উপভোগ করতে পারবেন! একই ধাঁচের ইউটিউব ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেলে আপনি ইউটিউবের এই ফ্লেবারটি ট্রাই করে নিতে পারেন।

৭) gtmetrix.com


gtmetrix.com: আপনি যদি ওয়েব ডেভেলপার কিংবা কোনো ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটি আপনার কাজে দেবে, এখানে এসে আপনি যেকোনো ওয়েবসাইটের লোডিং টাইমের পরীক্ষা করে নিতে পারবেন। এছাড়াও কোনো সাইট স্লো হয়ে সেটির কারণও আপনি এই সাইট থেকে জানতে পারবেন।

৮) archive.org:


archive.org: এই সাইটিতে আসলে আপনি দুনিয়ার প্রায় ৩০৬ কোটি ওয়েবসাইটের হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন! এছাড়াও বিগত বছরগুলো সাইটটি কেমন দেখতে ছিলো তাও জানতে পারবেন! এই ধরুণ এই সাইটটিতে এসে আমি টেকটিউনসের লিংক লিখে এন্টার দিলাম। সময় নির্ধারণ করলাম ২০০৮ সালের ডিসেম্বর মাস। এবার দেখুন ২০০৮ সালের ডিসেম্বর মাসে টেকটিউনস দেখতে কি রকম ছিলো:

৯) kickassapp.com



kickassapp.com: জাভা ভিক্তিক ওয়েবসাইট গেম এটি! অফিসে কাজ করতে করতে বোর হয়ে গেছেন তাহলে এখনি এই সাইটে চলে যান এবং লাল বক্সটি ড্রাগ করে আপনার বুকমার্ক টুলবারে রেখে দিন। এবার  যেকোনো ওয়েবসাইট চালূ করুন এবং ওই বুকমার্কে ক্লিক করুন! দেখবেন একটি স্পেসশিপ চলে এসেছে এবং কীবোর্ডের অ্যারো কী এবং স্পেসবারের সাহায্যে ওপেনকৃত সাইটের সাথে ধ্বংসাত্বকমূলক গেম খেলায় মেতে উঠতে পারবেন! বেশ মজার একটি জিনিস!

১০) liveatc.net


liveatc.net: লাইভ এটিসি বা লাইভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ওয়েবসাইটে আপনি সরাসরি দুনিয়ার বিভিন্ন এয়ার ট্রাফিক টাওয়ার থেকে প্রেরিত বিভিন্ন অডিও ফাইলগুলো চালিয়ে শুনতে পারবেন! আপনার যদি এইসব বিষয়ে ইন্টাররেস্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন!

13 August, 2015


হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির এক অনন্য জগত টেকটিউনসে শেখা এবং জানার মধ্যে খুব ভালো আছেন আশা করি। প্রযুক্তি এরকমই এক জগত যেখানে নিত্য নতুন ঘটনা, আবিষ্কার ঘটে চলেছে আমাদের অগোচরে। আর সেই সব ব্রান্ড নিউ আবিষ্কার জানার জন্য প্রযুক্তি প্রেমীদের এই আস্তানায় অনুপ্রবেশ। আমরা জানবো, জানাবো আর নতুন কিছু আবিস্কারে নিজেদের হারিয়ে ফেলবো এই আশাবাদ নিয়ে আমার আজকের ব্যতিক্রম টিউনে আপনাদের স্বাগতম।

নিত্য নতুন আবিষ্কার প্রযুক্তি জগতকে করেছে সমৃদ্ধ। প্রতিনিয়ত নতুন সব আবিষ্কার আমাদের চলার পথকে সুগম করছে। কিন্তু এমনও কিছু আবিষ্কার আছে যা আমাদের এই প্রযুক্তি জীবনকে একটু হলেও বিস্বাদ করে তোলে। আমাদের স্বাভাবিক প্রযুক্তি বিচরণে সেই সব আবিষ্কার আমাদের বাঁধা হয়ে দাঁড়ায় বা ভিন্ন অনুভূতি তৈরি করে। 

আজকে আমরা সেই রকম কিছু আবিষ্কার সম্পর্কে জানবো যেটা আমাদের ইন্টারনেট লাইফকে চিন্তিত করে ভাবনার মধ্যে ফেলে, কিছু কিছু সময় বিরক্ত করে তোলে। যাকে বলা হয় সর্ব কালের সর্ব ঘৃণিত ইন্টারনেট আবিষ্কার।



কি জানতে ইচ্ছা করে না, কি এমন আবিষ্কার যা আমাদের অনলাইন জীবনে বিড়ম্বনা তৈরি করছে। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন। আসুন তাহলে ধীরে ধীরে জেনে নিতে থাকি কি সেই আবিষ্কার, আমাদের কি ক্ষতিই বা তারা করলো, কেনই বা আমাদের প্রযুক্তি জীবনে এসব অভিশাপ। 
সর্ব কালের সর্ব ঘৃণিত ইন্টারনেট আবিষ্কারঃ

প্রযুক্তি প্রেমী হিসেবে আমাদের মাঝে মাঝে তাদের এই অসম্ভব আবিস্কারের জন্য ধন্যবাদ দিতেই হয় যদিও বিরক্তকর এই ঘৃণিত কাজ আমাদের মাঝে মাঝে বিভীষিকা দিয়ে থাকে।


১) পপ-আপ অ্যাডের আবিষ্কারঃ

ইথান জুকারম্যান নামক এক প্রযুক্তি বিশারধ এই পপ আপ অ্যাডের আবিষ্কারক। কোন ওয়েব পেজে ঢুকলে ওয়েব পেজ সম্পূর্ণ লোড হওয়ার আগে যে অ্যাড দেখায় সেটাই মূলত পপ-আপ অ্যাড। পপ-আপ অ্যাড কাস্টোমার বা ভিজিটরকে তাদের প্রয়োজনীয় অ্যাড দেখানোর জন্যই আবিষ্কার হলেও ৭৫ % সময় ভিজিটর অপ্রাসঙ্গিক অ্যাড দেখে থাকেন। যেটা সবার জন্য বিরক্তির কারণ।

 পপ-আপ অ্যাডের আবিষ্কারঃ

২) প্রথম সত্যিকার ভাইরাসের আবিষ্কারঃ

রিচ স্ক্রিন্টা নামক এই কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন বিশ্বের প্রথম সত্যিকারের ভাইরাস। ১৯৮২ সালে যেসব ভাইরাস ছিল সেগুলোর সবগুলোই পরীক্ষামূলক এবং কম ক্ষতিকারক।

কিন্তু সেটা এখন কোন পর্যায়ে চলে আসছে তা তো আমরা বুঝতে পারছি। ২০১৪ সাল পর্যন্ত ৪০০ বিলিয়ন ডলার সাইবার ক্রাইমে ব্যয় হচ্ছে এই পর্যন্ত।

৩) ক্যাপচার আবিষ্কারঃ

ম্যানুয়েল ব্ল্যাম, জন ল্যাংফোরড, লুইজ ভনহেন নামের তিন কম্পিউটার বিজ্ঞানী ক্যাপচার আবিষ্কার করেন। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এই ক্যাপচা কতোটা সমস্যাপূর্ণ তা আমরাও বুঝি। সেই সাথে অডিও ক্যাপচা আরও কতো বিরক্তিকর সেটা সহজে অনুমেয়।

একটি ক্যাপচা পূরণে মিনিমাম ১০ সেকেন্ড+ সময় লেগে যায় আর প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ক্যাপচা পূরণ করতে হয়। আর এই ক্যাপচার পিছনে প্রতিদিন মানুষকে ৫ লাখ ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

৪) অঞ্চলভিত্তিক ইন্টারনেটের সীমাবদ্ধতাঃ

জিওরগ বোদেনহাউসেন নামের এই বিজ্ঞানী এই সীমাবদ্ধতা বের করেন। ইন্টারনেটের সব কন্টেন্ট বা ভিডিও সব দেশের জন্য না। আর এই সব কন্টেন্ট বা ভিডিও দেখার জন্য আপনাকে প্রক্সি সার্ভার বা ভিপিএন ব্যবহার করতে হয়। মূলত কপিরাইট আইনের জন্য অনলাইন সার্ভিস প্রভাইডাররা এই কপিরাইট করেন। কিন্তু স্বাধীনভাবে নেট ব্যবহারের এই দিনে এতে আমরা বিরক্ত হয় বৈকি।

গবেষণায় দেখা যায় ১৭ % আমেরিক্যান প্রক্সি বা ভিপিএন ব্যবহার করেন এই সীমাবদ্ধতা ছাড়ার জন্য।

৫) কুকিস ব্যবহারঃ

ইন্টারনেট কুকিস আবিস্কারের পূর্বে ইউজার সেই ওয়েব সাইট আগে কখনও ভিজিট করছে কিনা বোঝার উপায় ছিল না। লও মন্টুলি ১৯৯৪ সালে নেটস্কেপের জন্য কুকিস আবিষ্কার করেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইউজার বান্ধব অনলাইন জীবন নিচ্চয়তার জন্য কুকিস খুব প্রয়োজনীয়। তবে ওয়েব প্রাইভেসির ক্ষেত্রে সেটা অনেক নিয়ম ভেঙ্গে দিতে সক্ষম।

৮৬ % US ইন্টারনেট ব্যবহারকারী কুকিস রিমুভ করেন নিয়মিত তাদের অনলাইন জীবনের ডিজিটাল পদচিহ্ন অন্যকে না জানানোর জন্য।

৬) স্প্যাম্প আবিষ্কারঃ

গ্রে থুয়েরক নামের এই বিজ্ঞানী স্প্যাম্প আবিষ্কার করে কুখ্যাত হয়ে আছেন। ১৯৭৮ সালে থুয়েরক ৩৯৩ স্প্যাম ম্যাসেজ পাঠান, যেখানে তিনি কম্পিউটার সেলের জন্য এই ম্যাসেজ পাঠান এবং সেখান থেকে কিছু বিক্রি করতেও সক্ষম হন। গত শদাব্দি থেকে এই মেথড অনলাইন সেল বা প্রমোশনের জন্য আবার ব্যবহার করা হয়। ২০১১ সালে এন্টি এবাউস গ্রুপের মতে ৯০ % ই-মেইল যা পাঠানো হয় তা স্প্যাম্প।

৭) সাইবার ট্রেডমার্কঃ

অন্যের প্রতিষ্ঠান বা সত্ত্ব অনলাইনে ডোমেইনের মাধ্যমে নিজের করার চেষ্টা সাইবার ট্রেডমার্কের মাধ্যমে যেটা নিজেকে বিশ্বস্ত কোম্পানির মাধ্যমে পরিচিত করার চেষ্টা করা। কিন্তু যেটা সার্বিক দিক দিয়ে সাইবার অপরাধ।

ডেনিস টপেন নামক এক অনলাইন কর্মী ১৯৯৫ সালে ১০০ বিখ্যাত কর্পোরেশনের নামে ডোমেইন কিনে রাখেন যা পরবর্তীতে তিনি বিক্রি করে দেন। এভাবেই মূলত এই ট্রেডমার্ক বিক্রি বা নিজের করে নেওয়া খুব বেড়ে উঠে। পরবর্তীতে ১৯৯৯ সালে কাস্টোমার ট্রেডমার্ক আইন তৈরি করা হয় বৈধতা তৈরির জন্য।



সাইবার জগত এমনই এক জগত যেখানে নিত্য নতুন আবিষ্কারের মধ্যে কিছু বিরক্তিকর জিনিস আমাদের একঘেয়েমি করে তুলছে। আমরা না চাইলেও সেগুলো আমাদের আবদ্ধ করে তোলে।

আজকে আর পেরে উঠছি না। আপনাদের সাইবার জীবন আরও সুন্দর হোক এই কামনায় আজ আমি এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে। 

Popular Posts

Translate

Connect With Our Facebook Page