Showing posts with label ব্লগিং. Show all posts
Showing posts with label ব্লগিং. Show all posts

06 June, 2017

পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো তাদের নিজস্ব ফিচার এবং বৈশিষ্ট্যের জন্য সবার থেকে আলাদা! আমি টিউনার গেমওয়ালা আজ টেকটিউনসে তথ্য প্রযুক্তি প্রেমিদের জন্য নিয়ে এসেছি এইরকম ১০টি অন্যরকম এবং আজব টাইপের ওয়েবসাইট যেগুলোতে আপনারা হয়তো এখনো ব্রাউজ করে দেখেননি! তো চলুন অতিরিক্ত ভূমিকায় না গিয়ে সরাসরি টিউনে চলে যাওয়া যাক:
১) hackertyper.com
hackertyper.com: হলিউডের মুভিতে কখনো কোনো অভিনেতার হ্যাকিং প্রক্রিয়াকে দেখেছেন? কখনো মনে মনে ভাবেছেন যে ইশ! আপনিও যদি ওইরকম হ্যাক করতে পারতেন! কিন্তু কোডিংয়ের অ/আ ও জানেন না! তাহলে এক্ষুণি চলে যান hackertyper.com ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাবার পর আপনার ব্রাউজারটি কালো রংয়ের একটি হ্যাকিং টার্মিনালে পরিণত হবে। এবং আপনি কীবোর্ড থেকে কোনো কী বাটন প্রেস করলে ওয়েবসাইটটি সেটিকে র‌্যানডম লিনাক্স কোডিংয়ে রুপান্তর করে নিবে এবং স্ক্রীনে প্রদর্শন করবে! সো কীবোর্ড দিয়ে উল্টাপাল্টা টাইপ করতে থাকুন আর নিজেকে দক্ষ হ্যাকার বানিয়ে ফেলুন আর বন্ধুদের সামনে হ্যাকার হবার যোগ্যতা অর্জন করুন! মজার ব্যাপার হচ্ছে, টাইপ করতে করতে একসময় সাইট থেকে এমন একটি মেসেজ আসবে ACCESS GRANTED! মানে আপনি হ্যাকিংয়ে সফল হয়েছেন!

২) 10minutemail.com


10minutemail.com: ওয়েবসাইটের নাম শুনেই বুঝতে পারছেন ওয়েবসাইটের কাজ কি, এই সাইটটি আপনাকে একটি ইমেইল আইডি ব্যবহার করার সুযোগ দিবে যেটা মাত্র ১০ মিনিটের জন্য একটিভ থাকবে। অনেক সময় স্প্যামিং বা বিভিন্ন কাজে আমাদেরকে ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়, এবং সেখানে আমরা আমাদের অরিজিনাল আইডি ব্যবহার করতে চাই না, এক্ষেত্রে এই ওয়েবসাইটটি আপনার বেশ কাজে আসতে পারে। এখানে তৈরিকৃত ইমেইল এড্রেসে ১০ মিনিটের মধ্যে কোনো মেইল আসলে সেটি দেখতে পারবেন এবং এই আইডি থেকে আপনি ইমেইলও পাঠাতে পারবেন! দারুণ ওয়েব সাইট না?

৩) map.norsecorp.com


map.norsecorp.com: জাভাস্ক্রিপ্ট বেইসড এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি বর্তমানে পৃথিবীর কোন দেশের কোন ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে সেটা একটি সুন্দর এনিমেশন গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন! সাইটটি বিশ্বব্যাপী ৮ লক্ষাধিক সেন্সরের সাহায্যে ল্যাপটপ, এটিএম মেশিন, ইন্সুরেন্স সিস্টেম, টিভি ক্যামেরা ইত্যাদির থেকে লাইভ ফিড নিয়ে ওয়েবসাইটে গ্রাফিক্যাল এনিমেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করে থাকে! বিশ্বাস না হলে এখনই সাইটে গিয়ে দেখুন।

৪) thenewboston.com


thenewboston.com: এই ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর হাজার খানেক ভিডিও কোর্স, যেকোনো নির্দিষ্ট বিষয় যেমন প্রফেশনাল কুকিং, ড্রাইভিং, টাইপিং ইত্যাদির উপর বিভিন্ন ধরণের বিভিন্ন প্রকারের ভিডিও কোর্স আপনি এই ওয়েবসাইটে খুঁজে পাবেন! ইউটিউবে জেনু্ইন ভিডিও কোর্স না খুঁজে আপনি সরাসরি এই ওয়েবসাইটের সাহায্যে জেনুইন ভিডিও কোর্স পেয়ে যেতে পারেন! আজই সাইটটিতে ঢুঁ মেরে আসুন!

৫) Evozi App Download


Evozi App Download: সরাসরি পিসিতে গুগল প্লে স্টোর থেকে apk এপসগুলো কখনো নামাতে পেরেছেন? না পারলে আজই এই সাইটটি ট্রাই করে দেখুন। ওয়েবসাইটে যাবার পর বক্সে আপনি আপনার কাঙ্খিত গুগল প্লে স্টোর এপসের লিংকটি কপি করে এনে পেস্ট করে দিন এবং Generate Download Link কমান্ডে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড বাটন এসে যাবে এবং আপনি কাঙ্খিত এপসটি সরাসরি গুগল প্লে স্টোরের থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারবেন ফুল স্পিডে! আজই ট্রাই করুন।

৬) Youtube.com/TV


Youtube.com/TV: অনেকেই হয়তো এই ইউটিউব এর ফিচার সম্পর্কে জানেন, যারা জানেন না তারা এখনো এই লিংকে চলে যান। ইউটিউবের এই টিভি সংস্করণে আপনি ইউটিউবের ভিডিও এবং ইন্টারফেসকে নিরবিচ্ছিন ভাবে টিভি আকারে উপভোগ করতে পারবেন! একই ধাঁচের ইউটিউব ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেলে আপনি ইউটিউবের এই ফ্লেবারটি ট্রাই করে নিতে পারেন।

৭) gtmetrix.com


gtmetrix.com: আপনি যদি ওয়েব ডেভেলপার কিংবা কোনো ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটি আপনার কাজে দেবে, এখানে এসে আপনি যেকোনো ওয়েবসাইটের লোডিং টাইমের পরীক্ষা করে নিতে পারবেন। এছাড়াও কোনো সাইট স্লো হয়ে সেটির কারণও আপনি এই সাইট থেকে জানতে পারবেন।

৮) archive.org:


archive.org: এই সাইটিতে আসলে আপনি দুনিয়ার প্রায় ৩০৬ কোটি ওয়েবসাইটের হিস্টোরি সম্পর্কে জানতে পারবেন! এছাড়াও বিগত বছরগুলো সাইটটি কেমন দেখতে ছিলো তাও জানতে পারবেন! এই ধরুণ এই সাইটটিতে এসে আমি টেকটিউনসের লিংক লিখে এন্টার দিলাম। সময় নির্ধারণ করলাম ২০০৮ সালের ডিসেম্বর মাস। এবার দেখুন ২০০৮ সালের ডিসেম্বর মাসে টেকটিউনস দেখতে কি রকম ছিলো:

৯) kickassapp.com



kickassapp.com: জাভা ভিক্তিক ওয়েবসাইট গেম এটি! অফিসে কাজ করতে করতে বোর হয়ে গেছেন তাহলে এখনি এই সাইটে চলে যান এবং লাল বক্সটি ড্রাগ করে আপনার বুকমার্ক টুলবারে রেখে দিন। এবার  যেকোনো ওয়েবসাইট চালূ করুন এবং ওই বুকমার্কে ক্লিক করুন! দেখবেন একটি স্পেসশিপ চলে এসেছে এবং কীবোর্ডের অ্যারো কী এবং স্পেসবারের সাহায্যে ওপেনকৃত সাইটের সাথে ধ্বংসাত্বকমূলক গেম খেলায় মেতে উঠতে পারবেন! বেশ মজার একটি জিনিস!

১০) liveatc.net


liveatc.net: লাইভ এটিসি বা লাইভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ওয়েবসাইটে আপনি সরাসরি দুনিয়ার বিভিন্ন এয়ার ট্রাফিক টাওয়ার থেকে প্রেরিত বিভিন্ন অডিও ফাইলগুলো চালিয়ে শুনতে পারবেন! আপনার যদি এইসব বিষয়ে ইন্টাররেস্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন!

18 January, 2015

কপিরাইট  ইউনিক কন্টেন্ট হচ্ছে যে কোন সাইটের বা ব্লগের প্রান । আপনার সাইটে যদি কপিরাইট ফ্রী ইউনিক কন্টেন্ট না থাকে তাহলে আপনার সাইট গুগলের কাছে খুব বাজে ভাবে র‍্যাঙ্ক পাবে । এমন কি আপনার সাইট গুগল ব্যান করে দিতে পারে । সুতরাং, আপনি যদি গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে অরগানিক ট্র্যাফিক পেতে চান (অর্থাৎ, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে) তাহলে ইউনিক আরটিকেল লিখুন । কিন্তু কিভাবে লিখবেন ইউনিক আর্টিকেল ? আজ আপনাদেরকে সেটাই বলব ।
Article-Writing-Services-are-Quite-Easily-Available-Now-300x207


আপনার কন্টেন্টটিকে তথ্য সমৃদ্ধ করুন: আপনি যদি কোন একটি নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট না হন তাহলে ঐ বিষয়ে ব্লগিং করে কোন লাভ নেই। কিন্তু যদি কোন একটি বিশেষ বিষয়ে এক্সপার্ট হন, তাহলে সেই বিষয়ে আপনার লেখাটিকে তথ্য সমৃদ্ধ করে লিখুন  যতদুর সম্ভব । সব সময় পাঠকের কথা চিন্তা করে লিখুন (যেমন, আপনি একজন পাঠক হিসেবে যা আশা করেন ।) যাতে করে পাঠক আবার আপনার সাইটে ভিজিটে আসে । শুধুমাত্র গুগল বটকে টার্গেট করে কখনও লিখবেন না।

আপনার কন্টেন্টটি ডুপ্লিকেট কিনা চেক করুনঃ আপনার কন্টেন্টটি ইউনিক কিনা তা চেক করে তারপরে পাবলিশ করুন অন্যথায় গুগল আপনার সাইটকে র‍্যাঙ্ক দিবে না এবং সার্চ রেজাল্টের মধ্যেও আনবেনা । কন্টেন্টটি ইউনিক কিনা চেক করার জন্য আপনি নিম্নোক্ত সাইট দুইটি ব্যবহার করতে পারেন। যদি সাইটটি দ্বারা কোন ডুপ্লিকেট কিছু পান তাহলে ঐ অংশটা সংশোধন করে তারপরে পাবলিশ করুন ।
১) ডুপ্লিচেকার ২) স্মল এস ই ও টুলস
আপনার কন্টেন্টের ব্যাকরন চেক করুন ঃ যখন কোন কন্টেন্ট লিখেন তখন অবশ্যই আপনার কন্টেন্টের ব্যাকরণ চেক করে বাক্যগুলো সঠিক আছে কিনা দেখে তারপরে পোস্ট পাবলিশ করুন। অন্যথায় আপনি ভিজিটর হারাবেন ।
কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুনঃ আপনার প্রতিটি কন্টেন্টের মাঝখানে কমপক্ষে একটি করে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করুন । নিজে ইমেজ তৈরি করুন অথবা কপিরাইট ফ্রী সাইট গুলো থেকে ডাউনলোড করে ব্যবহার করুন । যদি একান্তই গুগলের থেকে ডাউনলোড করা ছবি ব্যবহার করতে চান, তাহলে কিছুটা এডিট (রেজুলেশন/পিক্সেল কমান/বাড়ানো, কাটা, জোড়া দেয়া, ছবির উপরে টেক্সট লিখে দেয়া, ইত্যাদি) করে ব্যবহার করুন।
আশা করি , এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে ।
Blogger হল বিনামুল্যে ব্লগ তৈরি করার একটি প্লাটফর্ম যা ২০০৩ সালে Google দ্বারা অর্জিত এবং ক্রীত হয়। এটা শেখা এবং ব্যবহার করা খুবই সহজ। ফলে, খুব স্বল্প সময়ের মধ্যে এটি শিক্ষানবিশ ব্লগারদের সবচেয়ে পছন্দসই মনোনীত হয়ে যায়। এই প্লাটফর্মের মাধ্যমে বিনামুল্যে একটি ব্লগ তৈরি এবং প্রকাশ করা যায়, আর এটি নতুনদের জন্য খুবই বন্ধুত্বপূর্ণ। সুতরাং, আপনি কি আগ্রহী Blogger প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনামূল্যে একটি ব্লগ ​​তৈরি করতে? যদি আগ্রহী হন, তাহলে এই টিপসটি আপনাদের তা অর্জন করতে সাহায্য করবে। শুধু নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন, এবং আপনি জানতে পারবেন কিভাবে Blogger এ একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং নতুন ব্লগ তৈরি করতে হয়ঃ

পদক্ষেপ ১ – বিনামুল্যে একটি Google অ্যাকাউন্ট তৈরি করুন

প্রথমে, আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। যদি ইতিমধ্যেই অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে পদক্ষেপ ১ বাদ দিয়ে পদক্ষেপ ২ থেকে আরম্ভ করুন। কিন্তু, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে পদক্ষেপ ১ অনুসরণ করুন।
সাইন ইন
Google সাইন ইন পেজে যান, এবং সেখানে একটি সাইন আপ বাটন পাবেন যা একদম উপরে ডান দিকের কোনায় অবস্থিত (উপরের ছবিটি দেখুন), এরপর বাটনটিতে  ক্লিক করলে আপনি একটি সাইন আপ পেজ পাবেন।
গুগোল অ্যাকাউন্ট
সমস্ত প্রয়োজনীয় ফিল্ডগুলো পূরণ করুন একটি নতুন Google অ্যাকাউন্ট তৈরি করার জন্য। যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আপনি Google এর যেকোনো প্রোডাক্টে সাইন ইন করতে পারবেন, Blogger তার মধ্যে একটি।

পদক্ষেপ ২ – Blogger.com এ সাইন ইন করুন Google অ্যাকাউন্ট দ্বারা

সাইন ইন ব্লগার
ব্রাউজারে blogger.com টাইপ করলে Google সাইন ইন পেজ আসবে। এর মানে আপনার Google অ্যাকাউন্ট থাকতে হবে Blogger এ সাইন ইন করতে গেলে। আমি বিশ্বাস করবো যে, আপনি ইতিমধ্যেই Google অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। যদি না করে থাকেন, তাহলে পদক্ষেপ ১ অনুসরণ করুন। এখন, আপনার Google ইমেল এড্রেস ও পাসওয়ার্ড ব্যবহার করে Blogger এ সাইন ইন করুন।

পদক্ষেপ ৩ – একটি নতুন ব্লগ তৈরি করুন

Blogger অ্যাকাউন্ট এ সফলভাবে সাইন ইন করার পরে, আপনি Blogger এর প্রথম পাতা পাবেন। এখন, তাহলে চলুন একটি নতুন ব্লগ তৈরি করা যাক। প্রথমে, New Blog বাটনে ক্লিক করুন যা Blogger এর প্রথম পাতার বাম দিকে অবস্থিত।
আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো আসবে। এখন, আপনাকে আপনার ব্লগের শিরোনাম দিতে হবে। আপনার ব্লগটি কি বিষয়ে, শিরোনাম তা উপস্থাপন করে। এই জন্য, একটি বিষয়ভিত্তিক শিরোনাম হওয়া গুরুত্বপূর্ণ। যেমন, আপনি যদি আপনার ব্যক্তিগত বিষয়ে ব্লগ খুলতে চান, তাহলে শিরোনামের নাম দিতে পারেন My Personal Blog.
নতুন ব্লগ
এরপরে, আপনাকে আপনার ব্লগের Domain Address দিতে হবে। এমন একটি নাম নির্বাচন করুন যা আপনার ব্লগের বিষয়ের সাথে সম্পৃক্ত। যেমন, আপনার ব্যক্তিগত ব্লগ হলে নাম দিতে পারেন “mypersonalblog”, এখন আপনার ব্লগের সম্পূর্ণ এড্রেস হবে “mypersonalblog.blogspot.com”. এর আগে নিশ্চিত হয়ে নিন, আপনার নির্বাচিত নামটি সুলভ কিনা।
সবশেষে, আপনার পছন্দনীয় টেম্পলেট নির্বাচন করুন এবং এরপর Create Blog বাটনে ক্লিক করুন।
অভিনন্দন!
সবকিছু ঠিক থাকলে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন যে, আপনার ব্লগ তৈরি হয়ে গেছে। এখন, আপনি আপনার ব্লগ উপভোগ করতে পারবেন নতুন আর্টিকেল লেখার মধ্য দিয়ে।
যদি আপনার এই টিপসটি কোন উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানাবেন। যদি আপনার কোন মতামত থেকে থাকে অথবা আপনি কোন কিছু সুপারিশ করতে চান, নিশ্চিন্তে নিচে মন্তব্য করতে পারেন। সময় নিয়ে টিপসটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
মাইক্রোব্লগিং সাইট টুইটার সেবাটির ওয়েব ভার্সনে সম্পূর্ণ নতুন ডিজাইনের প্রোফাইল পেইজ চালু করেছে। এটি দেখতে অনেকটা ফেসবুক টাইমলাইনের মত হলেও টুইটারের ক্ষেত্রে এধরণের রিডিজাইন এটাই প্রথম।
আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করলে নিশ্চয়ই জানেন, এবছর ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ইউজারের জন্য ফেসবুক স্টাইলের প্রোফাইল পেজ চালু করেছিল টুইটার। আর এখন অফিসিয়ালভাবেই ডিজাইনটি লঞ্চ করল টুইটার।
নতুন প্রোফাইল পেজে বেশ কিছু সুবিধা যোগ করেছে মাইক্রোব্লগিং কোম্পানিটি। এতে আপনার সর্বোচ্চ এংগেজমেন্ট পাওয়া ‘বেস্ট টুইট’গুলো বড় আকারে প্রদর্শিত হবে।
‘পিনড টুইট’ ফিচারের সাহায্যে প্রোফাইলের একদম উপরের দিকে বিশেষ বিশেষ টুইটগুলো স্টিকি করা যাবে। এছাড়া ‘ফিল্টারড টুইটস’ এর মাধ্যমে ফটো, ভিডিও, টেক্সট প্রভৃতি আইটেম খুঁজে পেতে পারেন।
যারা অনেকদিন ধরে টুইটার ব্যবহার করছেন, তাদের প্রোফাইলে ইতোমধ্যেই নতুন এই ডিজাইন এসে গেছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সবার জন্য চলে আসবে।
সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং বর্তমান ইন্টারনেটের সবচেয়ে আলোচিত বিষয়। সাধারণ ব্লগ থেকে শুরু করে জনপ্রিয় ফোরাম সবখানেই সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং নিয়ে আলোচনা হচ্ছে। বলতে পারেন, কি এমন কারন যে সব খানেই সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং নিয়ে আলোচনা হচ্ছে? আসলে কারন তেমন কিছুই না, শুধু গুগলের কিছু আপডেট। ২০১৪ সালে কিওয়ার্ড রেঙ্কিং এবং পেজ রেঙ্ক পেতে হলে সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং সাইটের কোন বিকল্প নেই। সেজন্যই সোসাল মিডিয়া এবং সোসাল বুকমার্কিং বর্তমান ইন্টারনেটের সবচেয়ে আলোচিত বিষয়।
যাইহোক, আমরা যারা নতুন অনেকেই সঠিক ভাবে বুকমার্কিং করতে জানিনা বা করতে পারিনা। আজকে আমি সে বিষয়েই সামান্য কিছু টিপস শেয়ার করব। আর হাঁ, সেই সাথে ২০ টি জনপ্রিয় সোসাল বুকমার্কিং সাইটও শেয়ার করব যা থেকে আপনি অনেক ভিজিটর পাবেন, তাই পোষ্টটির টাইটেল দিয়েছি সঠিক ভাবে বুকমার্ক করার নিয়ম সাথে ১০ ডুফলো বুকমার্কিং সাইট ফ্রী।
1

কি বুকমার্ক করবেন?

খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আপনার যা ভালো লাগে তাই বুকমার্ক করতে পারেন। আপনি আপনার সাইটের সবগুলো পেজ এবং পোষ্ট বুকমার্ক করতে পারেন। তাছাড়া আপনার ইউটিউব ভিডিও, গেষ্ট ব্লগিং পোষ্ট এমন কি ফটো শেয়ারিংও বুকমার্ক করতে পারেন।

কিভাবে বুকমার্ক করবেন?

2
আসলে এরকম প্রশ্নর উত্তর দেওয়া খুবই কঠিন। কেননা, বুকমার্কিং পদ্ধতিটা একেক সাইটে একেক রকম। যেখানেই বুকমার্ক করেন না কেন শুধু টাইটেল, কিওয়ার্ড এবং বর্ণনা ঠিক রাখবেন।
এখানে একটি বুকমার্ক শেয়ার করলাম দেখে নিতে পারেন: Bookmarking Sample

১০ ডুফলো বুকমার্কিং সাইট

Site Address Alexa Rank PR characteristic
http://www.startaid.com 17742 2 Dofollow
http://postolia.com 18263 2 Dofollow
http://www.klicknews.com 26980 2 Dofollow
http://www.indofeed.com 11444 2 Dofollow
http://eshoptong.com 25514 2 Dofollow
http://www.acymca.net 15896 2 Dofollow
http://www.yemle.com 14943 3 Dofollow
http://www.newsmeback.com 9003 3 Dofollow
http://www.bookmark4you.com 9487 3 Dofollow
http://factson37.com 19113 4 Dofollow

সোর্স: Social Bookmarking Sites

লগার ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করেন তাদের নেভিগেট  করা দরকার পরে।পূর্ববর্তী ও হোম লিঙ্ক ব্যবহার করে যে দেখা যায়।কোনো ব্যবহারকারী দীর্ঘ সময় জন্য ব্যবহার করা হলে কিন্তু যারা ন্যাভিগেশন সিস্টেম বেশ বিরক্তিকর।অনেক ব্লগ ব্যবহারকারী ব্যবহার কাস্টম ইমেজ এর পরে, পূর্ববর্তী ও হোম লিঙ্ক পরিবর্তন কিন্তু আমরা সহজেই এর পরে পূর্ববর্তী ও হোম লিঙ্ক মোট চেহারা পরিবর্তন করতে সিএসএস কোড একটি ছোট কোড যোগ করতে পারেন।
আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করুন এবং আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান
 - > টেমপ্লেট – > সম্পাদনা এইচটিএমএল >
Ctrl + F চেপে : এখন
খুজে বের করুন।
</ b: skin>   উপরে / আগে  কোড বসান।
টেমপ্লেট সংরক্ষণ করুন।
কাস্টমাইজেশন:
রঙের কোড মান # 0066CC পরিবর্তন করে শীর্ষ সীমানা রঙ পরিবর্তন
কম জন্য 230 % % % থেকে 200 বা 240 পরিবর্তন বা লিঙ্ক টেক্সট মাপ বৃদ্ধি।
টেক্সট ফাইলের আকার পরিবর্তন করার জন্য আড়িয়াল , Sans-Serif পরিবর্তন।

Popular Posts

Translate

Connect With Our Facebook Page